বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার দীপের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দীপকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
নৌ-পুলিশ দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্ত কর্মকর্তার দাবি, দীপ জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন।
তবে দীপ মামলার ঘটনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে এবং যাচাই-বাছাই করা হচ্ছে।