বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভোলায় ট্রলি চাপায় শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভ

ভোলার চরফ্যাশনে ট্রলি চাপায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে উত্তেজনা।

ভোলায় ট্রলি চাপায় শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভ

ভোলার চরফ্যাশনে মাদ্রাসায় পরীক্ষায় দিতে এসে মালবাহী ট্রলির চাপায় লিয়া আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

লিয়া আক্তার স্থানীয় চেয়ারম্যান বাজার ইসলামীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং মো. সফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, লিয়া বাড়ি থেকে বের হয়ে জলিল মাঝির বাড়ির সামনে আসলে একটি দ্রুতগামী মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিয়ার মৃত্যু হয়।

লিয়ার সহপাঠীরা ওই সড়কে লিয়ার মরদেহ কাঁধে নিয়ে ট্রলি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রলির চালক পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন