শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে ধর্মঘট ও বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ

ফ্রান্সজুড়ে ধর্মঘট ও বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি।

ফ্রান্সে ধর্মঘট ও বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ

ফ্রান্সজুড়ে বৃহস্পতিবার ধর্মঘট ও বিক্ষোভে অংশগ্রহণ করেছেন কয়েক লাখ মানুষ। প্যারিস, মার্সেই, লিওঁসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি সব কর্মীর বেতন বাড়ানোর দাবি জানান।

এছাড়া, কর সংস্কার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা উন্নত করার দাবিও জানানো হয়। ট্রেড ইউনিয়নগুলোর আহ্বানে সরকারি কর্মীদের ধর্মঘটে অংশ নেন বিভিন্ন খাতের শ্রমজীবীরা।

শিক্ষার্থীরাও এ আন্দোলনে সমর্থন প্রদান করে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মূল সমাবেশ শুরুর আগেই দেশজুড়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন ৬ লাখ মানুষ।

গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন