বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি

রাজধানীর আদাবরে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

রাজধানীতে বিএনপি নেতাকে হত্যার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন নবোদয় হাউজিং বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই এলাকার ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের দাবি, ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে স্থানীয় যুবকদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার জন্য সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।

সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও আবুল বাসার গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আবুল বাসার মারা যান।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। নিহত বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন