শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৩ মাসের মধ্যে বন্ধ হবে কিশোর গ্যাং: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ৩ মাসের মধ্যে দেশে কিশোর গ্যাং বন্ধ হবে।

৩ মাসের মধ্যে বন্ধ হবে কিশোর গ্যাং: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি শুক্রবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না।

তিনি এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ মন্তব্য করেন। চিফ হুইপ বলেন, কিশোর গ্যাং কালচার প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

এ সময় তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তার অভিযোগ তুলে বলেন, এ ধরনের কথাবার্তা আর সহ্য করা হবে না। তিনি বিরোধী দলের রোডমার্চের সমালোচনা করে সরকারের প্রতি সময় না দেওয়ারও অভিযোগ করেন।

বিজ্ঞাপন