মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী মারিয়া আক্তার নিহত, আহত ২।

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ২

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রীর নাম মারিয়া আক্তার (১৮), তিনি বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে।

মারিয়া আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশার চালক রাসেল (৩৫) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলায় আসার সময় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে মারিয়া আক্তার নিহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, তিনজন আহতকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন