বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
অপরাধ

নাটোরে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

নাটোরে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে রহমত আলী নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার রাতাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পাড় থেকে পা পিছলে পানিতে পড়ে যায় রহমত।

পরে খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী পুকুরের পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুপুর ১টার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন