মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

রাজধানীর খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে, হতাহতের খবর নেই।

রাজধানীর খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর চকবাজার এলাকার চক মোগলটুলীর খাজা টাওয়ারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৩টা ১৪ মিনিটে ৮ তলা ভবনের ৩য় তলায় লাগা এই আগুন নিভানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাজী নজমুজ্জামান বলেন, খাজা টাওয়ারে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যার প্রশস্ততা দুই ফুট। প্রত্যেকটি গুদামের শাটারে তালা লাগানো ছিল, যা আগুন নেভাতে চ্যালেঞ্জ তৈরি করেছিল।

তিনি আরও জানান, ভবনটিতে প্লাস্টিক, ছাতা ও ইলেকট্রিক মালামাল ছিল, যা সরাতে সময় লেগেছে। তবে আশপাশের এলাকায় আগুন ছড়ায়নি এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আগুন লাগার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে।

বিজ্ঞাপন