মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক করা হয়েছে একজনকে।

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পুলিশ নুরুল আলম রনি নামে একজনকে আটক করেছে। শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নুরুল আলম রনি নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভে একজন দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছে এবং অন্যজন মোবাইলে ভিডিও ধারণ করছে। ভিডিওতে আগুন লাগিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, নুরুল আলম রনি জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন