মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

কর্ণফুলীতে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬

কর্ণফুলী নদীতে তেল চুরির ঘটনায় ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬।

কর্ণফুলীতে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতে তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটে ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি অয়েল ট্যাংকার এবং ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ডিজেল ও ট্যাংকারের আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

নৌ পুলিশের পুলিশ সুপার বি. এম. নুরুজ্জামানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। অভিযানে অংশ নেন এসআই মো. মোজাম্মেল হোসেন, এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু এবং অন্যান্য পুলিশ সদস্যরা।

অভিযানকালে ট্যাংকারে তল্লাশি চালিয়ে ডিজেল পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম ওরফে ইশাদ, মো. আব্দুল হালিম, মো. নুরুল মোস্তফা, জালাল আহমদ ও মো. নুরুল আমিন অন্তর্ভুক্ত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় চোরাই ডিজেল কেনাবেচা করে আসছিলেন। ঘটনার রাতে তারা অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিলেন।

নৌ পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরিফুল ইসলাম ২০১৭ সালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া মো. আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীপথে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন