শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক, বিকাশ কর্মী আটক

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে বিকাশের কর্মী আটক।

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক, বিকাশ কর্মী আটক

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে নাটোর সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১ জুলাই বিকাশের সেলস অফিসার স্বাধীন হোসেনকে নগদ সাড়ে ৩ লাখ টাকার ব্যালেন্স দেওয়া হয়। স্বাধীন পরে দাবি করেন, নারায়ণপাড়া এলাকায় তার ওপর ছিনতাইকারীরা হামলা চালিয়েছে।

এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার মামলা দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রমাণ সংগ্রহের পর পুলিশ নিশ্চিত হয় যে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বাধীন স্বীকার করেন যে, তিনি আসলে জুয়া খেলায় টাকা হারিয়ে ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন