সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ২ জন নিহত, ৩ জন আহত

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছে।

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ২ জন নিহত, ৩ জন আহত

মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের নারী ও শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি আক্তার নীলপরি (৩৫) উপজেলার ২য় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী। নিহত শিশু আয়শা (৮) একই এলাকার হারুন মাদবরের মেয়ে।

পুলিশ জানিয়েছে, বিথি আক্তার নীলপরি, শিশু আয়শা ও আরও কয়েকজন ব্যাটারিচালিত ভ্যানে করে কুতুবপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার নীলপরি ও তার দেবরের মেয়ে আয়শার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন