সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

রাজধানীর ভাটারায় সিসা বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর ভাটারায় সিসা বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর ভাটারায় সিসা বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে সিসা বিক্রি চক্রের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার তিনজনের কাছ থেকে ৬৬ কেজি সিসার উপকরণ, সিসার ৪১টি স্ট্যান এবং ৪০ কেজি কয়লা জব্দ করা হয়। চক্রটি মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে সিসা এনে বিক্রি করতো।

এছাড়াও, বিদেশ থেকে আসা বিভিন্ন যাত্রীর মাধ্যমে সিসার উপকরণ দেশে আমদানি করছিল তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, রাজধানীর গুলশান, বনানীসহ সব সিসা বারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বর্তমানে রাজধানীসহ সারা দেশে সিসার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে বলেও জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন