মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪ নেতাকর্মী গ্রেফতার, অভিযোগ সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার।

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ও সরকারবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ১৪ জনকে গ্রেফতারের লক্ষ্যে জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে গ্রেফতার করা হয়।

মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে গ্রেফতার হন শফিউল আলম ও কাইয়ুম শেখ। ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং অসিকুল সরদার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

ফারুকের বিরুদ্ধে সম্প্রতি গোপালগঞ্জে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অসিকুলের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি আয়োজনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচিতে উসকানি দেওয়া এবং তা সংগঠিত করার অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন