মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে
অপরাধ

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক: বিকাশ কর্মী গ্রেফতার

নাটোরে জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক সাজানো বিকাশ কর্মী গ্রেফতার।

জুয়ার টাকা জোগাড়ে ছিনতাইয়ের নাটক: বিকাশ কর্মী গ্রেফতার

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে বিকাশের এক বিক্রয়কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নাটোর সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য জানান। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম স্বাধীন হোসেন। তাকে বৃহস্পতিবার রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীন হোসেনের কাছে নগদ ২ লাখ টাকা এবং বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় জেলা বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার সদর থানায় একটি মামলা করেন। তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন আলামত বিশ্লেষণ করে জানতে পারে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

পরে জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারানোর বিষয়টি গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সাথে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন