শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী হত্যার অভিযোগ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী হত্যার অভিযোগ উঠেছে।

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী হত্যার অভিযোগ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজী (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে দু'পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। পরে দুই দফায় মিমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

নিহতের পরিবারের অভিযোগ, মোস্তফা কাজী মহারাগ গ্রামে বাস করতেন, তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। ফুটবলের বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা করে মোস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ড জানান, পুলিশের একাধিক ইউনিট ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, "একইসঙ্গে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলছে।"

বিজ্ঞাপন