শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চকবাজারের মনজুর খান প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

চকবাজারের মনজুর খান প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

চকবাজারের মনজুর খান প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এখনো আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন