মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

ইইউ বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে স্বীকৃতি দিল

ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ইইউ বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে স্বীকৃতি দিল

বাংলাদেশকে রাজনৈতিক আশ্রয়ের জন্য ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস ব্রুনার। তিনি সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় সভায় এ কথা বলেন।

ম্যাগনাস ব্রুনার বলেন, “বাংলাদেশে স্থিতিশীল সরকার ও পরিস্থিতির কারণে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে উন্নতি হয়েছে।” তিনি উল্লেখ করেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ব্রুনার জানান, ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন এবং মানবপাচার দমনের পাশাপাশি বৈধ অভিবাসন নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন