মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন, চেয়ারম্যান হিসেবে আবদুল হাই শিকদার নিয়োগ।

বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন বোর্ডটি তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এবং এটি ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী গঠিত হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিচালনা বোর্ডের কার্যক্রম শুরু হবে আদেশ জারির তারিখ থেকে। বোর্ডে ১২ জন পরিচালক অন্তর্ভুক্ত আছেন।

নতুন পরিচালনা বোর্ডের সদস্যরা হলেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

বিজ্ঞাপন