মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

এলপি গ্যাস ব্যবসায়ীদের ৭ দফা দাবি, দোকান বন্ধের ঘোষণা

এলপি গ্যাস ব্যবসায়ীরা ৭ দফা দাবি জানিয়ে দোকান বন্ধের ঘোষণা দিয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ীদের ৭ দফা দাবি, দোকান বন্ধের ঘোষণা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটি আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৬-১৭ অক্টোবর) টানা ২ দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সংগঠনটি সোমবার (১২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের দাবিগুলি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি, লোড আন-লোড এবং অলস সিলিন্ডারের লোকসানসহ যাবতীয় খরচ বৃদ্ধির কারণে বিইআরসি কর্তৃক পরিবেশকদের জন্য বরাদ্দকৃত ৫০ টাকা বৃদ্ধি করে ১৫০ টাকা অথবা ৭% এ উন্নীত করতে হবে।

এছাড়া, কোম্পানী মাসে একাধিকবার মূল্য সমন্বয় করলে তা অবশ্যই বিইআরসি কর্তৃক ঘোষণার মাধ্যমে করতে হবে। দীর্ঘদিন যাবত গ্যাস সরবরাহে অক্ষম কোম্পানীর সিলিন্ডার সরকারীভাবে অথবা সংশ্লিষ্ট কোম্পানীর মাধ্যমে রিফিল করার ব্যবস্থা করতে হবে।

সংগঠনটি আরও দাবি করেছে যে, কোম্পানী কর্তৃক প্রদত্ত চালানে অবশ্যই অরিজিনাল মূল্য উল্লেখ থাকতে হবে এবং যে সকল কোম্পানী পরিবেশকের গোডাউনে গ্যাস পৌঁছে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে ন্যায্য গাড়ী ভাড়া প্রদান নিশ্চিত করতে হবে।

এছাড়া, গ্যাস সিলিন্ডার বহনকৃত পিকআপ বা ট্রাকে সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র রেলিং ইস্যুতে ট্রাফিক পুলিশ মামলা করতে পারবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অনৈতিক ও অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন