সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ৪ দফা দাবিতে অটোরিকশা চালকদের সমাবেশ ও মিছিল

রাজধানীতে অটোরিকশা চালকদের ৪ দফা দাবিতে সমাবেশ ও মিছিল, নগরবাসীর ভোগান্তি।

রাজধানীতে ৪ দফা দাবিতে অটোরিকশা চালকদের সমাবেশ ও মিছিল

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪ দফা দাবিতে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই কর্মসূচির অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়, যার ফলে নগরজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়।

আজ সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকেরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে। তেজগাঁও এলাকায় তারা অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। পরে প্রেস ক্লাবে মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সবুজবাগ থানার ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার করা নেতাদের মুক্তি, জামিন লাভের জন্য আইনি সহায়তা এবং বৈধভাবে পরিচালিত গ্যারেজগুলোর বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন না করা বা হয়রানি না করার দাবি।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মালিক শ্রমিকদের দাবিসহ একটি স্বারকলিপি গ্রহণ করেন। ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার তোফায়েল আহম্মেদ বলেন, 'তাদের কিছু দাবি আছে। সেগুলো স্বারকলিপিতে লেখা আছে। কমিশনারের পক্ষ থেকে আমরা এটি গ্রহণ করেছি। আইনগত বিষয়টি পরবর্তীতে জানা যাবে।'

সমাবেশ শেষে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকেরা মিছিল করেন এবং তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন। তাদের আন্দোলনের ফলে নগরবাসীর মধ্যে ভোগান্তি বাড়ে।

বিজ্ঞাপন