বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ করেন।
বিক্ষোভের সময় অটোরিকশাচালকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। তারা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের জন্য বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করারও দাবি করেন।
অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়, ফলে যাত্রী ও পথচারীদের ভোগান্তি হয়। বিক্ষোভকারীরা জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা অর্থসংকটে পড়েছেন।
তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত তাদের তিন দফা দাবি না মানা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।