রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিক্ষোভের পর খুলেছে পোশাক কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা

বিক্ষোভ ও সরকারি ছুটির পর খুলেছে পোশাক কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা।

বিক্ষোভের পর খুলেছে পোশাক কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকেরা

টানা কয়েকদিনের শ্রমিক বিক্ষোভ ও সরকারি ছুটির পর আজ খুলেছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশিরভাগ কারখানা খুলে দিয়েছে মালিকপক্ষ। এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

এদিকে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আশুলিয়া-সাভারের কারখানাগুলোতে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কাজে উপস্থিত হয়েছেন। তবে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

বিজ্ঞাপন