ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, অবৈধ দখল উচ্ছেদের পরও যদি হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসে, তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, প্রতিটি হকার সংগঠনের নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মূল রাস্তা বন্ধ করে হকার বসতে দেওয়া হবে না।
তিনি বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না, বরং নির্দিষ্ট জায়গায় বসলে তাদের উচ্ছেদ করা হবে না।
এ সময় তিনি জানান, শুক্রবার এবং শনিবার হলিডে মার্কেট বসতে পারবে। সিটি করপোরেশন চায় হকাররা নির্দিষ্ট জায়গায় বসুক, যাতে শহরের সৌন্দর্য বজায় থাকে।