সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানান।

রোববার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকরা দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, মিছিলের সময় নেতাকর্মীদের হাতে রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র দেখা যায়।

এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে মিছিলকারীরা। তারা সাংবাদিকদের বাধা প্রদান করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন।

হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

হল প্রশাসনের পক্ষ থেকে মামলার দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন