আজ সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বসতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে জোর দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’। এ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ন ব্যবস্থা গড়তে কাজ চলছে। সরকারের লক্ষ্য হলো দেশের সব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা এবং মানসম্মত আবাস তৈরি করা।
অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।