বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত
অপরাধ

বরিশালে মাদক ব্যবসা কমছে না গ্রেপ্তার ও মামলার পরও

বরিশালে মাদক কেনাবেচা কমছে না গ্রেপ্তার ও মামলার পরও। আইনজীবীরা অভিযোগ করছেন পুলিশের তথ্যের গরমিলের কারণে জামিন পাচ্ছে আসামিরা।

বরিশালে মাদক ব্যবসা কমছে না গ্রেপ্তার ও মামলার পরও

বরিশালে গ্রেপ্তার ও মামলা করার পরও মাদক কেনাবেচা কমছে না। পুলিশের তথ্যমতে, একাধিকবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিন পেয়ে আবার একই কাজ শুরু করে।

মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের কারণে গত মে মাসের মাঝামাঝি বরিশাল নগরীর পলাশপুরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে বাকেরগঞ্জ ও আগৈলঝাড়ায় একই কারণে আরও দুটি হত্যার ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তানভির হোসেন খান জানান, গত এক বছরে অন্তত ৩ হাজার অভিযানে ১২০০ এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশি একাধিকবার মাদক কেনাবেচার দায়ে গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, নগরীতে অন্তত ৪টি চিহ্নিত জায়গায় মাদক ব্যবসা চলছে এবং প্রায় ২০০ ভ্রাম্যমাণ বাহক সক্রিয় রয়েছে। গ্রেপ্তার হলেও, জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন অনেকে।

আইনজীবী এইচ আর তসলিম অভিযোগ করেন, পুলিশের অভিযোগপত্রে তথ্যের গরমিল, ভুল ধারা কিংবা অসংলগ্নতা থাকলে আসামিরা সহজেই জামিন পেয়ে যান। বরিশালে গত এক বছরে মাদক মামলায় গ্রেপ্তারদের ৭০ শতাংশ জামিনে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন