মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, আহত ১৫, বাড়িঘরে অগ্নিসংযোগ

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, আহত ১৫, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ১, আহত ১৫, বাড়িঘরে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সংঘর্ষের জেরে বহু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়ার বিষয়কে কেন্দ্র করে গত ২২ এপ্রিলও দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন