রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
জাতীয়

চীনে চিতা 'পান বাওবাও'কে ডায়েট থেকে মুক্তি, সুস্থতার দিকে নজর

চীনের পান বাওবাওয়ের ডায়েট বন্ধ, সুস্থতার দিকে নজর দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চীনে চিতা 'পান বাওবাও'কে ডায়েট থেকে মুক্তি, সুস্থতার দিকে নজর

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় চিতাবাঘ পান বাওবাওয়ের জন্য ডায়েট বন্ধ করা হয়েছে। বয়স বাড়ার কারণে এখন তার ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে না। বরং প্রাণীটির স্বাস্থ্য ও জীবনযাত্রার মান ভালো রাখার দিকে নজর দিচ্ছে সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া পার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

'পান বাওবাও' বর্তমানে ১৮ থেকে ১৯ বছর বয়সী এবং চিড়িয়াখানাটির অন্যতম আকর্ষণ। বিশাল পেট ও স্থূলদেহের কারণে দর্শনার্থীদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৪ সালের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ভাইরাল হলে রাতারাতি তারকা বনে যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, পান বাওবাওয়ের জনপ্রিয়তা বাড়ার পর তার খাঁচার পরিসর বাড়ানো হয়েছে এবং বিশেষ খাদ্যতালিকা দেয়া শুরু হয়েছিল। তবে এখন বয়সের কারণে সেই প্রচেষ্টা থেকে সরে আসা হয়েছে।

চিড়িয়াখানার একজন কর্মী বলেন, "পান বাওবাও এখন অনেকটাই বয়স্ক। তার শরীরে চামড়া ঢিলে হয়ে গেছে, যা তাকে স্থূল দেখায়।" তিনি আরও জানান, জোর করে ওজন কমানোর চেষ্টা করলে প্রাণীটির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

পান বাওবাওয়ের খাবারের তালিকা নিয়ন্ত্রিত হলেও, তার জন্য প্রতিদিন প্রায় এক পাউন্ড গরুর মাংস এবং কিছু মুরগির মাংস দেয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, এই পর্যায়ে পান বাওবাওয়ের জন্য সুস্থ থাকা ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোই বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন