শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুর পিডিবি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর পিডিবি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিতে আহ্বান গ্রাহকদের।

লক্ষ্মীপুর পিডিবি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।

প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে নুরুল আমিনকে বলতে শোনা যায়, "এসি স্যার রাজি হয়ে গেছে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না।" তিনি আরও বলেন, "একটি বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে?"

ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করছেন। যদিও ওই ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নুরুল আমিন ভিডিওতে বলেন, "এখানে কত?" একজন ব্যক্তি উত্তর দেয়, "এখানে ৩৫ স্যার।"

ভিডিওটি কতদিন আগের তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে অনেকেই মন্তব্য করেছেন যে, নুরুল আমিনের এই কার্যকলাপের পর তার চেয়ারে বসার অধিকার নেই। গ্রাহকেরা পিডিবিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন