বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় ৬২ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬২ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর।

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় ৬২ বিদেশির দুই দিনের রিমান্ড

চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬২ জন বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে এসব বিদেশির ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান আরিফ জানান, গ্রেপ্তারকৃতদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তাদের পেছনে কারা যুক্ত, তা জানার জন্য রিমান্ডের আবেদন করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজান বলেন, আলোচিত এই ঘটনায় কোনো ভুক্তভোগী বা অভিযোগকারী নেই। তিনি প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে বিদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।

তিনি আরও জানান, ভাষাগত দূরত্ব থাকার কারণে জিজ্ঞাসাবাদ কিভাবে হবে, সেটিও জানা নেই। এই পরিস্থিতিতে আসামিদের রিমান্ড আবেদনের বিরোধিতা করা হয়েছে।

আদালত আসামিদের সাথে থাকা এক শিশুকে উপযুক্ত স্থানে রেখে দেখাশুনা করার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন