মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

জামালপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪ সদস্য।

জামালপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের চার সদস্য হামলার শিকার হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামপুর ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসআই হিমনের নেতৃত্বে এএসআই আউয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের এনামুল হক (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করতে যান। এনামুল হক একজন নিয়মিত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় এসআই হিমন বাঁ হাতে গুরুতর আঘাত পান এবং বাকি তিন পুলিশ সদস্যও আহত হন। আহত পুলিশ সদস্যরা পরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগম (২৮) কে আটক করে পুলিশ। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, "মাদক মামলার ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। তবে অভিযুক্ত মাদক কারবারি ও তার সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।"

বিজ্ঞাপন