ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সাজাপ্রাপ্তদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রমজান, মজলু, কামাল, শাহিন মুন্সি, টিপু খান, হাসান, সিয়াম ও ফরহাদ।
এর আগে, রোববার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, "অপরাধ দমনে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তি প্রদান করা হবে।"
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, আখাউড়াকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।