ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২২, লালবাগ বিভাগ থেকে ২৮, ওয়ারী বিভাগ থেকে ৬০, মতিঝিল বিভাগ থেকে ৫২, তেজগাঁও বিভাগ থেকে ৯১, মিরপুর বিভাগ থেকে ১৯৩, গুলশান বিভাগ থেকে ৪১, উত্তরা বিভাগ থেকে ৪২, গোয়েন্দা বিভাগ থেকে ১২ এবং সিটিটিসি বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, ১৫টি মোবাইল ফোন এবং এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।