চট্টগ্রামের খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে। তাদের বিরুদ্ধে জুয়ার ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে।
১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালায়। অভিযানের সময় ভবনের বিভিন্ন ফ্লোরে বসবাসরত বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে লাওস, চীন, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক রয়েছে। অভিযানে অর্ধশতাধিক ল্যাপটপ, বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাসিনো পরিচালনার জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গত এক মাস ধরে ভবনটিতে বিদেশিদের নিয়মিত যাতায়াত ছিল, যা সন্দেহের জন্ম দেয়। আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় আটককৃতদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।