শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুদক উত্তরা ফাইন্যান্সের ২১ কর্মকর্তার বিরুদ্ধে ১২ মামলা অনুমোদন করেছে।

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২১ জনের বিরুদ্ধে ১২ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্তদের মধ্যে প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন ঋণগ্রহিতা প্রতিষ্ঠানের মালিকও রয়েছেন। দুদকের প্রধান কার্যালয়ে বিকেলে এসব তথ্য জানানো হয়।

মামলাগুলোর মধ্যে ১৫ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, আবেদন ও নথিপত্র বা কোনো জামানত জমা না দিয়ে এবং বোর্ডের অনুমোদন ছাড়াই উত্তরা ফাইন্যান্স থেকে মোট ৬৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ১১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিপুল অর্থ লোপাটের চিত্র উঠে এসেছে। ১১টি প্রতিষ্ঠান এবং উত্তরা ফাইন্যান্সের একজন সাবেক কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন