বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনোয় ৭০ বিদেশি আটক

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে ৭০ বিদেশি নাগরিক আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনোয় ৭০ বিদেশি আটক

চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকার একটি আটতলা ভবনে এই অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় এবং ভবনটির বিভিন্ন ফ্লোরে অবস্থানরত বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের মধ্যে লাওস, চীন, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।

অভিযানের সময় অর্ধশতাধিক ল্যাপটপ, বিভিন্ন দেশের মুদ্রা এবং ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, গত এক মাস ধরে ভবনটিতে বিদেশিদের নিয়মিত যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শেষে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের বাংলাদেশে অবস্থানের বৈধতা এবং উদ্ধার হওয়া সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন