সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার তদন্তের জন্য সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, এস আই শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মোহাম্মদ জাকির, সাকিব, শাকিল এবং গাড়ি চালক নায়েক কামাল।

পুলিশ জানায়, গত রোববার সকালে বিচারিক কাজের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান।

পালানোর সময় বাকি ২৯ আসামিকে নিরাপদে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন