বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
অপরাধ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ প্রাণহানি

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ প্রাণহানি

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় একটি পিকআপ, আটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং চারজন আহত হন। স্থানীয় সূত্র জানায়, ঠাকুরগাঁও থেকে আসা পিকআপটি পোস্ট অফিস এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে আটোরিকশাকে চাপা দেয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, ঝিনাইদহের বাইপাস গ্যাসডিপো এলাকায় সকালে একটি বাসের চাপায় এক মোটরসাইকেল যাত্রী নিহত হন। নড়াইলেও একটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন