রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮ সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
অপরাধ

মাগুরায় সিআইডির ভুয়া পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ আটক

মাগুরায় সিআইডির পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাতজন আটক।

মাগুরায় সিআইডির ভুয়া পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, ৭ আটক

মাগুরার শ্রীপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভুয়া পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে মোছা. আসমা খাতুন, মো. হাসানুজ্জামান হাছান, মো. ওসমান গনি, সালমান শাহ, মো. ছাব্বির হোসেন, মো. সাকিব ও মো. আল আমিন হোসেন অন্তর্ভুক্ত আছেন। তাদের বাড়ি মাগুরার শালিখা উপজেলা, ঝিনাইদহ ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন, শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোয়া মাইক্রোবাস সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক এই বিষয়টি পুলিশ সুপারকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এই অভিযানে এক নারীসহ সাতজনকে আটক করা হয়, যার ফলে ওই নারীকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে পুলিশ জানায়।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা চারটি জ্যাকেটে সিআইডি লেখা ছিল। এছাড়া একটি খেলনা পিস্তল, একটি নোয়া মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন