শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার সময় সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন