ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত যুবক মো. শোভন (২১) চুয়াডাঙ্গা জেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।