বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে গ্রেফতার

সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে গ্রেফতার

কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

ডিবি জানায়, মুনতারিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এটি উল্লেখ্য যে, ২০২৪ সালে মে মাসে আনোয়ারুল আজীম আনার কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন।

বিজ্ঞাপন