বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
জাতীয়

বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল স্থগিত

বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল স্থগিত

বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নতুন নির্দেশনার অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

বেনাপোল রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুর রহমান জানান, জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে চলাচল করবে। তবে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি ও জটিলতা তৈরি হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, তুলনামূলক কম খরচে আরামদায়ক ও স্বল্প সময়ে যাতায়াতের জন্য রেলপথের ওপর নির্ভর করেন। রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকায় বিশেষ করে স্বল্প ও নিম্ন আয়ের যাত্রীদের ভোগান্তি বেড়ে যাবে। তারা ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন