বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান পিনুর গ্রেফতার

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান পিনুর গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অবস্থিত অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর পিনুকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পিনুর বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন