বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের জাতীয় সংবাদপত্রসমূহের সম্পাদকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।

মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় সদস্যরা রাষ্ট্রপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন