প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২৭ জুলাই দুপুরে সচিবালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, "সাধারণ মানুষ যেন সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারে।"
এছাড়া, প্রধানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আট সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শফিক রেহমান, মাহমুদুর রহমান, মারুফ কামাল খান সোহেল, সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, শফিকুল আলম এবং শহিদুল ইসলাম।