রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করার জন্য নির্বাচন কমিশন একটি চিঠি পাঠিয়েছে। চিঠিটি ২৬ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত হয়ে সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২ অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুসারে, স্পীকারের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
চিঠিতে স্পীকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।
এছাড়াও, উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পীকারের দফতরে সহযোগী হিসেবে থাকবেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ প্রসঙ্গে আলোচনা করার জন্য এই সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।