শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে এবং মনোনয়ন দলের সিদ্ধান্তে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোড়ে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দল সিদ্ধান্ত নেবে কাকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।’ তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্থানীয় নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করেন এবং বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

জামায়াতের আমিরের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একটি উদারপন্থি রাজনৈতিক দল। বিএনপি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি যারা ফ্যাসিবাদ বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটটা এভাবে তৈরি হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রী কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ার সরকারের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, ‘এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিআরডিবির বিভাগীয় দপ্তরের সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।

বিজ্ঞাপন