বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

বুধবার রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করবে বিএনপি

বিএনপি আগামী বুধবার রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করবে।

বুধবার রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করবে বিএনপি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।

এদিকে, রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা তথ্য ছড়াচ্ছে, যার বেশিরভাগই কল্পনাপ্রসূত। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি দুটি মনোনয়ন ফরম কিনেছে। বিরোধী পক্ষ থেকে কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণার পর বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্র তৈরি হওয়া ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, 'কাকে মনোনয়ন দিবেন, এই জায়গাটা বিএনপি'র অভ্যন্তরীণ একটি প্রতিযোগিতা। কর্নেল অলি-কে সামনে এনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে একজনকে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা আগামীর রাজনীতির জন্য একটি মাইলফলক হবে।'

বিশ্লেষকদের আশা, সংসদ সদস্যরা এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, যার রাজনৈতিক ত্যাগের পাশাপাশি সকল মহলে গ্রহণযোগ্যতা রয়েছে। অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, 'একজন বিদগ্ধ, পরিচ্ছন্ন এবং ন্যায়পরায়ণ রাজনীতিক রাষ্ট্রপতি নির্বাচিত হোক, যা জাতির চাওয়া। এটি গণতন্ত্রের স্বাস্থ্যকর পরিবেশের দ্বার উন্মোচন করবে।'

রাজনৈতিক ত্যাগের ক্ষেত্রেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্লা ভারী মনে করছেন অনেকেই, বিশেষ করে তারেক রহমানের লন্ডনে থাকা এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন